টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

নয়নাভিরাম ধর্মশালার হিচমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার বিকেল সাড়ে ৩টায়।

চোট থেকে পুরোপুরি সেরে না-ওঠায় এই ম্যাচে খেলছেন না এশিয়া কাপের মাঝপথে ছিটকে পড়া মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপ ফাইনালের একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার আবু হায়দারের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানী।

বাংলাদেশ দল:

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

ওএফ