আইসিসিতে কর্তত্ব স্থাপন করার লড়াইয়ে ঠিকই জয় পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে হেরেই চলেছে তার দল। ওয়ানডেতে পৌনে হোয়াইট ওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও হারের মালা পরেছে ধোনি বাহিনী। তাও টেস্টের একদিন হাতে থাকতে। রোববার চতুর্থ দিনে নিউজিল্যান্ডের কাছে ৪০ রানে হেরেছে তারা।
টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডকে মাত্র ১০৫ রানে অল আউট করলে ৪০৭ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। এক উইকেটের বিনিময় ৮৭ রান নিয়ে দিন শেষ করায় আশার আলো দেখেছিল তারা।
রোববার চতুর্থ দিনের শুরুতে এক উইকেট হারালেও শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ১২৬ রানের শক্তিশালী জুটি গড়েন। এরপর বিরাট কোহলি কিউই বোলার ওয়াগনারের শিকারে পরিণত হলে ভারত শিবিরে ভাঙ্গন শুরু হয়। চেতেশ্বর পুজারার (২৩) পর ক্রিজে এসে ৬৭ রান করেন কোহলি।
আগের দিনের ৪৯ রান নিয়ে খেলা শুরু করা ধাওয়ান এদিন সেঞ্চুরি পূর্ণ করেন। তবে তিনিও ওয়াগনারের শিকারে হন। উইকেটরক্ষক ওয়াটলিংয়ের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১১৫ রান করেন এই ব্যাটসম্যান। এরপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। দলনেতা ধোনি করেন মাত্র ৩৯ রান। ফলে ৩৬৬ রানেই অল আউট হয়ে যায় তারা।
নিউজিল্যান্ডের বোলার ওয়াগনার সর্বোচ্চ চারটি উইকেট পান। এছাড়া তিনটি করে উইকেট পান টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
সংক্ষিপ্ত স্কোর:
[b]টস:[/b] ভারত
[b]নিউজিল্যান্ড প্রথম ইনিংস:[/b] ৫০৩/১০, ম্যাককালাম ২২৪, কেন উইলিয়ামসন ১১৩
[b]ভারত প্রথম ইনিংস: [/b]২০২/১০, রোহিত শর্মা ৭২,
[b]নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস:[/b] ১০৫/১০, রস টেইলর ৪১
[b]ভারত দ্বিতীয় ইনিংস:[/b] ৩৬৬/১০, শিখর ধাওয়ান ১১৫, বিরাট কোহলি ৬৭।
[b]ফলাফল:[/b] নিউজিল্যান্ড ৪০ রানে জয়ী
[b]ম্যাচসেরা:[/b] ম্যাককালাম (নিউজিল্যান্ড)
[b]সিরিজ: [/b]দুই ম্যাচ সিরিজের ১-০ তে নিউজিল্যান্ড এগিয়ে।