ব্রাজিলের ফুটবল আইকন পেলে দাবি করেছেন যে বর্তমান যুগেও যদি তিনি ফুটবল খেলতেন তাহলেও সেরা আসনটিই দখল করতেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলকে তিনটি বিশ্বকাপের শিরোপা জয়ী এই ফুটবল তারকাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ৭৭ বছর বয়সী এই ফুটবল তারকা তার ১৪ বছররের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯২টি ম্যাচ থেকে গোল আদায় করেছেন ৭৭টি। আর ক্লাব পর্যায়ের ফুটবলে তার গোল সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
১৮ বছরের ক্লাব ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলীয় ক্লাব সান্তোষকে তিনি এনে দিয়েছেন ২৬টি শিরোপা। যার মধ্যে রয়েছে দুটি কোপা লিবার্তাদোরেস ট্রফি। আসন্ন ব্রাজিল বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে স্প্যানিশ সংবাদপত্র এল পাইসকে দেয়া সাক্ষাৎকারে মেসি ও রোনালদো সহ বর্তমান তারকাদের হারিয়ে দিতেন উল্লেখ করে পেলে বলেন, ‘আমি যদি বর্তমান সময়ে শারিরকভাবে আগের মত থাকতাম এবং ফুটবল খেলতাম তাহলে এই সময়েও শ্রেষ্ঠত্বের আসনটি আমারই থাকতো। কারণ সৃষ্টিকর্তা আমাকে সেই উপহার দিয়ে রেখেছিলেন।’
পেলে বলেন, ‘১৯৫৮ সালে আমার বয়স ছির মাত্র ১৭ বছর এবং এসময় খেলার জন্য মুখিয়ে থাকতাম। আমি কখনো মনে করতাম না যে আমার ওপর প্রচুর দায়-দায়িত্ব চাপানো আছে। যে কারণে দায়িত্বে থাকা অভিজ্ঞদের মত দায় আমার ছিল বলে মনে করিনি।’
ঢাকা, ২জুন (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
বর্তমান যুগেও আমি সেরা থাকতাম: পেলে
ব্রাজিলের ফুটবল আইকন পেলে দাবি করেছেন যে বর্তমান যুগেও যদি তিনি ফুটবল খেলতেন তাহলেও সেরা আসনটিই দখল করতেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলকে তিনটি বিশ্বকাপের শিরোপা





