দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ১৩৭ রানে আটকে দিয়েছে টাইগাররা।

আজ শনিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচের দিনের খেলা চলছে। কাল বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল হয়। এর ফলে আজ ৪৫ ওভার করে খেলা হচ্ছে।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ইংলিশরা। অধিনায়ক সাব্বির রহমানের ঘূর্ণিতে কুপোকাত হয় ইংল্যান্ড। তিনটি উইকেটই পান সাব্বির।

এছাড়া দুর্দান্ত বোলিং করেছে রুবেল হোসেন, কামরুল ইসলাম, শোভাগত হোম ও মোসাদ্দেক হোসেন।

বিসিবি একাদশ: আবু জায়েদ, ইবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, রুবেল হোসেন, সাব্বির রহমান (অধিনায়ক), সাদমান ইসলাম, শাহরিয়ার নাফীস, শুভাগত হোম ও সৌম্য সরকার।

এমবি