পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে পাক বোলারদেরকে বেধড়ক পেটাচ্ছেন বাংলাদেশের তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে চলছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম (১২৪) ও মুশফিকুর রহিম (৫৮)।
শুক্রকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। উদ্বোধনী জুটির তামিম ইকবাল ও সৌম্য সরকারই পাওয়ার প্লে পার করেন।
১৪তম ওভারের দ্বিতীয় বলে রান আউটের ফাঁদে পড়ে মাঠ থেকে বিদায় নেন সৌম্য সরকার। ৩৬ বলে মাত্র ২০ রান করেন তিনি।
প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা ঘুরাতে পারছিলেন না তামিম ও ওয়ানডডাউনে মাঠে নামা মাহমুদুল্লাহ।
২০তম ওভারের শেষ বলে রাহাত আলীর বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন ১৮ বলে ৫ রান করা মাহমুদুল্লাহ।
এরপর মুশফিককে সঙ্গে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। হাফ-সেঞ্চুরি করেন মুশফিক। এগিয়ে চলছে তাদের ব্যাটিং তাণ্ডব।
এ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান টস জিতে শুরুতে ব্যাট বেছে নিয়েছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধি.), সাব্বির রহমান, নাসির হোসাইন, আবুল হাসান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসাইন।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, আযহার আলী (অধি.) হারিস সোহাইল, সাদ নাসিম, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাঈদ আজমল, রাহাত আলী।
জেডআই





