ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এ ম্যাচে টস হেরে বোলিং করতে হচ্ছে বাংলাদেশকে।বাংলাদেশ সময় সকাল ১০ টায় হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দীপ্ত টিভি, স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার,মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুমিনুল হক, সাব্বির রহমান,তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, , তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।
ভারত একাদশ:
মুরালি বিজয়, লোকেশ রাহুল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা,ঋদ্ধিমান সাহা, আজিঙ্কা রাহানে, রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার উমেশ যাদব।
নাজিব





