ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমে গত দুই ম্যাচেই হেরেছে তারা। এবার টি-টোয়েন্টিতে ভাল করার লক্ষ্যে বৃহস্পতিবার ভোর রাতে মাঠে নামবে মুশফিক বাহিনী। বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে ভোর ৬টায়।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটে হারে তারা। এরপর দ্বিতীয় ম্যাচে ১৭৭ রানে হেরে সিরিজটি হাতছাড়া করে। শেষ ম্যাচে সান্ত্বনার জয়ের লক্ষ্যে মাঠে নামলেও হেরেছিল ৯১ রানে। ফলে হোয়াইট ওয়াশ হয় মুশফিকরা।
এবার বেস্যাটিয়ারের ওয়ার্নার পার্কে টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সফরকারীদের। কিন্তু তাদের জন্য লড়াইটা সহজ হবে না। কারণ এই মাঠে সম্প্রতি শেষ হওয়া ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচসহ মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ফলে সুবিধাজনক স্থানেই থাকবে স্বাগতিক দলটি।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, আল আমিন হোসাইন, এনামুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, নাসির হোসাইন, রুবেল হোসাইন, শামসুর রহমান, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন সামি, সুলাইমান বেন, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কোট্রেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনিল নারাইন, কা্রিন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, স্যান্টুকি, লেন্ডি সিমন্স ও ডোয়াইন স্মিথ।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





