ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ লুইস ভ্যান গাল। বিশ্বকাপ ফুটবলের পরেই তিনি দায়িত্ব নিবেন বলে ডাচ দৈনিক টেলিগ্রাফ শনিবার এই তথ্য জানিয়েছে।
পত্রিকাটি লিখেছে, সদ্য বরখাস্ত হওয়া ডেভিড ময়েসের উত্তরসূরী হিসেবে ব্রাজিল বিশ্বকাপ থেকে যে মুহূর্তে ডাচ দলের বিদায় ঘটবে সেই মুহূর্ত থেকেই ভ্যান গাল ইউনাইটেডের দায়িত্ব বুঝে নিবেন। গত শুক্রবার উভয় পক্ষের মধ্যে এ ব্যপারে সমঝোতা হয়েছে। কিন্তু এ বিষয় কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
এ ব্যাপরে বর্তমানে পর্তুগালে আলগ্রেভে ছুটিতে থাকা ৬২ বছর বয়সী ভ্যান গাল ইউনাইটেডের আইনজীবি এড উডওয়ার্ডের সাথে আলোচনা করেছেন। পত্রিকাটির সূত্রমতে জানা গেছে ইউনাইটেডের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন কোচের সাথে চুক্তির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন ইউরো (১৩৮ মিলিয়ন মার্কিন ডলার) হতে পারে।
নিজস্ব স্টাইলের ফুটবল ভঙ্গিমা এবং কোচ হিসেবে সবসময়ই শান্ত স্বভাবের জন্য জনপ্রিয় ভ্যান গালকে ফুটবল জগতে ‘‘আইরন টিউলিপ’’ হিসেবে ডাকা হয়ে থাকে। আর তাই ময়েসের হতাশাজনক অধ্যায়ের পরে ওল্ড ট্র্যাফোর্ডের নতুন সেনাপতি হিসেবে তাকে বেছে নিতে সংশ্লিষ্ঠদের খুব একটা কষ্ট করতে হয়নি।
কোচ হিসেবে এই ডাচম্যানের রয়েছে অসাধারণ কৃতিত্ব। তার সাফল্যের লম্বা তালিকায় বেশ কয়েকটি ডাচ শিরোপা ছাড়াও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এবং স্প্যানিশ চ্যাম্পিয়নশীপে বার্সেলোনার হয়ে সাফল্য রয়েছে। ডাচ ঘরোয়া লীগের শীর্ষ ক্লাব আয়াক্সের হয়েও তার কৃতিত্ব ছিল অনন্য।
বেশ কিছুদিন ধরেই ভ্যান গাল নিজেই বলে আসছিলেন ব্রাজিল বিশ্বকাপের পরে তিনি বৃটিশ ফুটবলের দায়িত্ব নিতে চান। এরই ধারাবাহিকতায় এক সময় টটেনহ্যামের সাথে তার সংযুক্ত হবার বিষয়টিও শোনা গিয়েছিল।
ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ইউনাইটেডের দায়িত্ব নিতে যাচ্ছেন লুইস ভ্যান গাল
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ লুইস ভ্যান গাল। বিশ্বকাপ ফুটবলের পরেই তিনি দায়িত্ব নিবেন বলে ডাচ দৈনিক টেলিগ্রাফ শনিবার এই তথ্য জানিয়েছে





