এশিয়া কাপে টানা তিনটি জয় দিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারত। বুধবার পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বাংলাদেশও পেয়ে গেছে ফাইনালের টিকিট। ফলে গ্রুপ পর্বের শেষ দুইটি ম্যাচ পরিণত হয়েছে শুধুই সৌজন্য রক্ষার লড়াইয়ে। আজ তেমনই ম্যাচে মুখোমুখি হয়েছ ভারত ও আরব আমিরাত। ‘ডেড রাবারে’ পরিণত হওয়া এই ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।
দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে আমিরাতের মুখোমুখি হয়েছে ভারত। বিশ্রাম দেওয়া হয়েছে আশিস নেহরা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। দলে এসেছেন ভুবনেশ্বর কুমার, পবন নেগি ও হরভজন সিং। আন্তর্জাতিক ক্রিকেটে আজই অভিষেক হতে যাচ্ছে বাঁ-হাতি স্পিনার পবন নেগির। অন্যদিকে ২০১৫ সালের অক্টোবরের পর আবার মাঠে নামতে যাচ্ছেন ভুবনেশ্বর ও হরভজন।
ভারত দল : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, হরভজন সিং, হার্দিক পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, পবন নেগি, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরা।
আরব আমিরাত দল : রোহান মুস্তফা, মুহাম্মদ কালিম, মোহাম্মদ শাহজাদ, সাইমান আনোয়ার, মুহাম্মদ উসমান, আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভিদ, স্বপ্নীল পাটেল, কাদির আহমেদ, ফাহাদ তারিক ও আহমেদ রাজা।
এসটি





