ক্যামেরুনের তারকা স্যামুয়েল ইতোর বয়স নিয়ে খোঁচা মেরেছিলেন চেলসি কোচ হোসে মরিনহো। এতে ক্ষেপে গেছেন ইতো। তাই পর্তুগীজ কোচকে 'বোকা' বলে মন্তব্য করেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ইতোর বয়স নিয়ে মজা করে কথা বলেছিলেন মরিনহো। তখন স্টামফোর্ড ব্রিজের দলটির হয়ে খেলছিলেন ৩৩ বছর বয়সী এই তারকা। কিন্তু বর্তমানের চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এমন সময় মরনিহোকে নিয়ে বোমা ফাটালেন তিনি।
আফ্রিকান ফুটবল ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে ইতো বলেন, 'আজ আমার বয়স ৩৩ বছর। এটাকে বেশি বয়স বলা বোকামি ছাড়া আর কিছুই নয়।'
তিনি আরো বলেন, 'আপনি লক্ষ্য করবেন যে এই বুড়ো লোকটিই তরুণদের চেয়ে ভালো খেলেছিল।'
ইতো আগামী মাসে চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তিনি আশা করছেন লুথার ম্যাথাউস ও অ্যান্টনিও কারবাজালের পাঁচবার বিশ্বকাপ খেলার রেকর্ড ভেঙে দিতে পারবেন।
চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার বলেন, 'আমি খেলা চালিয়ে যেতে চাই। কারণ শারীরিক ও মানসিকভাবে আমি নিজেকে যোগ্য মনে করি। আমি এই বিশ্বকাপে খেলতে যাচ্ছি এবং ৩৭ বছর বয়সে পরের বিশ্বকাপেও খেলতে চাই। অনেকে ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলেছেন। তাই আমিও এই বিশ্বকাপ ছাড়া আরো দুটি বিশ্বকাপ খেলতে পারি।'
ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
মরিনহোকে 'বোকা' বললেন ইতো
ক্যামেরুনের তারকা স্যামুয়েল ইতোর বয়স নিয়ে খোঁচা মেরেছিলেন চেলসি কোচ হোসে মরিনহো। এতে ক্ষেপে গেছেন ইতো। তাই পর্তুগীজ কোচকে 'বোকা' বলে মন্তব্য করেছেন





