জিম্বাবুয়েকে ৩১৪ রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নেমে ২৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ২৬৬ রান এগিয়ে থেকে শুরু করে মুশফিক বাহিনী। পাঁচ উইকেট হারিয়ে টাইগাররা চতুর্থ দিন শেষে করে ২০১ রান।
ব্যাটিং ক্রিজে অপরাজিত থেকে শুরু করেন গত ইনিংসের অর্ধশতক হাঁকানো মাহামুদুল্লাহ এবং শুভাগত হোম। ৬৩ রান নিয়ে মাহামুদুল্লাহ এবং ২৩ রান নিয়ে শুভাগত খুলনা টেস্টের শেষ দিন ব্যাটিং করতে নামেন।
দলীয় ২২০ রানের মাথায় এমশ্যাংগুইয়ের করা বলে তুলে মারতে গিয়ে মিড অনে মাসাকাদজার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মাহামুদুল্লাহ। তবে, আউট হওয়ার আগে ১৫৮ বলে ৭টি চার হাঁকিয়ে করেন ৭১ রান। শুভাগত হোমের সঙ্গে ৭৫ রানের একটি জুটিও গড়েন তিনি।
শেষ দিনের প্রথম সেশনে দলীয় ১৯ রান যোগ হতেই সাজঘরে ফেরেন মাহামুদুল্লাহ। এরপর শুভাগতের সঙ্গে জুটি গড়তে ব্যাটিং ক্রিজে আসেন তাইজুল ইসলাম। ১ রান করে এমশ্যাংগুইয়ের বলে পানিয়াঙ্গারার হাতে ধরা পড়েন তিনি।
এমশ্যাংগুইয়ের তৃতীয় শিকারে পরিণত হন শাহাদাত। ৩ রান করে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এর আগে ঢাকা টেস্টে জিতে ১-০তে লিড নেয়া স্বাগতিকরা ৬৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একে একে বিদায় নেন তামিম (২০), শামসুর (২৩), মুমিনুল (৫৪), সাকিব (৬) ও মুশফিক (০)।
দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামা সফরকারীরা আগের দিনের ৫ উইকেটে ৩৩১ রানের সঙ্গে আর মাত্র ৩৭ রান যোগ করেই অলআউট হয়ে যায়।
এর আগে বাংলাদেশের করা প্রথম ইনিংসে ৪৩৩ রানের পর ব্যাট হাতে ভালই জবাব দেয় সফরকারী জিম্বাবুয়ে। হ্যামিলটন মাসাকাদজা এবং রেগিস চাকাবায়ার শতকে তারা ৩৬৮ রান করে।
এমএ





