আসন্ন এশিয়া কাপে শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানের খেলা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। হাতের আঙ্গুলে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে আগামীকালের শেষ ম্যাচ থেকে ইতোমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকাতে শুরু হওয়া এশিয়া কাপও মিস করতে পারেন তিনি। কেননা বাংলাদেশেই ১৬ মার্চ থেকে শুরু হওয়া টি-২০ বিশ্ব কাপের আগে তাকে নিয়ে কোন প্রকার ঝুকি নিতে চাচ্ছে না নির্বাচকরা।
বাংলাদেশ সফরে দিলশানের পরিবর্তে বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে খেলানো হতে পারে। বৃহস্পতিবার শ্রীলংকার সিরিজ জয়ী দ্বিতীয় ম্যাচে হাতের আঙ্গুলে আঘাত পান দিলশান।
গত সপ্তাহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবিক্রীত থাকা লংকান শীর্ষ খেলোয়াড়দের একজন দিলশান।
খেলা
এশিয়া কাপে দিলশানের খেলা নিয়ে সন্দেহ