ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি চলতি মৌসুমে ফের হারের স্বাদ পেল। শনিবার রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে ৩-১ গোলে হারল কোচ হোসে মরিনহোর শিষ্যরা।
এভারটনের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন নাইস্মিথ। স্কটল্যান্ডের এই তারকার হ্যাটট্রিকে ধরাশায়ী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই নিয়ে লিগে এবারের মৌসুমে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হারের স্বাদ পেল চেলসি। বিপরীতে জয় পেয়েছে মাত্র একটিতে। আর বাকিটিতে ড্র করেছে তারা।
এভারটনের বিপক্ষে হারের পর ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে চেলসি। এদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এভারটন।
ম্যাচের ১৭ মিনিটে গোলের সূচনা করা নাইস্মিথ ২২ মিনিটেই দলের লিডকে ডাবলে নিয়ে যাওয়ার সঙ্গে নিজের জোড়া গোল পূর্ণ করেন।
তবে ৩৬ মিনিটে ম্যাটিচ চেলসির হয়ে একটি গোল শোধ করে দেন। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া স্বাগতিকরা।
বিরতির পর উভয় দলই আক্রমণ আর পাল্টা আক্রমণ চালাতে থাকে। তবে গোলে দ্বার খোলে খেলার ৮২ মিনিটে। এই গোলের মাধ্যমে এভারটনকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয়ার সঙ্গে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নাইস্মিথ। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারী চেলসি।
জেডআই





