সারা বিশ্বে ক্রিকেটার হিসেবে পরিচিত শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। কিন্তু মাহেলা যে ফুটবলও খুব ভাল খেলেন সেটা কেউই জানে না। ফুটবলে হ্যাট্রিক করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন তিনি।
কলম্বোর জাহিরা কলেজের ছাত্র ছিলেন শ্রীলংকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেলা। গত সপ্তাহে অনুষ্ঠিত জাহিরা কলেজ সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্ট অল স্টার একাদশের বিপক্ষে হ্যাট্রিক করে দলকে জয়ী করেছেন মাহেলা।
মাহেলা ছাড়াও দলের সদস্য ছিলেন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার চম্পকা রামানায়েকে, গ্রায়েম লাব্রুই, রবীন্দ্র পুষ্পকুমারা এবং চামিন্দা ভাস।
জেডআই





