উপদেষ্টা হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।
গত মৌসুমে শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন বর্তমান যুগে সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত পন্টিং। টুর্নামেন্টের শুরুর দিকে কয়েকটি ম্যাচে দলের নেতৃত্ব দেয়ার পর বর্তমান অধিনায়ক রোহিত শর্মার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সংযুক্ত আরব আমিরাত লেগে নিজেদের শেষ দুই ম্যাচে দলের সঙ্গে থাকবেন পন্টিং।
দলের সঙ্গে দুবাই পৌঁছে পন্টিং বলেন, ‘আবারো একবার আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করতে চাই।’
শারজাতে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে চতুর্থ ম্যাচের আগে পন্টিং বলেন, ‘গত গ্রীষ্মে আমি এখানে চমৎকার একটি মৌসুম কাটিয়েছি এবং বুঝতে পেরেছি খেলোয়াড়রা দলের প্রতি কতটা অনুরক্ত। আমি মনে করি আমাদের মধ্যে আগুনঝড়া মানসিকতা আছে এবং আমাদের সেরাটা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
উপদেষ্টা পন্টিং
উপদেষ্টা হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।





