সুপার টেন পর্বের লড়াই শুরু করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। ম্যাচটিতে টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

বুধবার কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টিভি।

পাকিস্তানের সঙ্গে ৯টি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে গত এক বছরে দুই বার টি২০তে মুখোমুখি হয়ে দুটোতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। কিন্তু এর আগে ৭টি টি২০ ম্যাচেই হেরেছে টাইগাররা। কিন্তু দু’দলের সর্বশেষ দুই সাক্ষাতেই জয়ের স্মৃতি বাংলাদেশের দখলে। সেই জয়ের ধারা বজায় রাখার মিশন টাইগারদের।

এমই