এল ক্লাসিকোতে জিতে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বৃদ্ধি করলেও আবার পয়েন্ট কমে গেল বার্সেলোনার। কারণ সেভিয়ার বিপক্ষে পযেন্ট হারিয়েছে তারা।

শনিবার রাতে স্বাগতিক সেভিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।

ম্যাচটিতে খেলার ১৪ ও ৩১ মিনিটে মেসি ও নেইমারের গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু ৩৭ মিনিটে একটি গোল শোধ করে দেয় সেভিয়ার বেনেগা।

২-১ গোলে এগিয়ে থেকে কাতালানরা বিরতিতে গেলেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ চাড়ে তারা। কারণ খেলার ৮৪ মিনিটে আরো একটি গোল শোধ করে দেয় গামেরিও।

এই জয়ের পর ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৭৩ ও ৬৬ পযেন্ট নিয়ে দ্বিতয়ি ও তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

জেডআই