জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো ক্রিকেট বিশ্বের দাদাগিরি করতে সব ধরনের ফন্দি এটেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আইসিসির পুন:সংস্কার প্রস্তাব অনুযায়ী পুরো ক্রিকেট নিয়ন্ত্রণ করবে তারাই। এতে টেস্ট র‌্যাংঙ্কিয়ে সবচেয়ে নিচে থাকা বাংলাদেশ হবে বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু এটা জানার পরও তিন দাদাকে মৌন সমর্থন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসি পুন:সংস্করণ বিষয়ে বাংলাদেশের ভুমিকা কি হবে সেটা নিয়ে আলোচনায় বসে বিসিবি। কিন্তু বৃহস্পতিবারের এই আলোচনা সভায় আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ না জানিয়ে দুবাইয়ে গিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। সুতরাং সব কিছু জেনে, নিজেদের ক্ষতির বিষয় বোঝার পরও এটাকে প্রতিবাদ না করায় তিন দাদাকে বাংলাদেশ সমর্থন দিয়েছে বলে ধরে নিচ্ছে ক্রিকেট বিশ্ব।
খসড়া প্রস্তাবটি ফাঁস হওয়ার পর থেকে এর তীব্র বিরোধিতার করে আসছে টেস্ট র্যািঙ্কিংয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা। তারা এটাকে আইসিসি আইনের চরম লঙ্ঘন বলে অবিহিত করেছে। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজও প্রস্তাবটির বিপক্ষে রয়েছে। তবে তিন দাদার সঙ্গে তাল মিলিয়েছে অস্ট্রেলিয়ার পাশের দেশ নিউজিল্যান্ড।
আগামী ২৮-৩০ জানুয়ারি দুবাইয়ে আইসিসির নির্বাহী কমিটির সভা বসবে। সেখানে এই তিন দাদার সঙ্গে বাংলাদেশসহ অন্য দেশের বোর্ড কর্মকর্তারাও থাকবে।
বিসিবি জানিয়েছে, দুবাইয়ের আসন্ন ওই সভায় অন্য বোর্ডের পক্ষ নেওয়া বা বিরোধিতা থেকে সিদ্ধান্ত নেবে কোন দিকে যাবে তারা। সেক্ষেত্রে এই প্রস্তাব ভোটে হেরে গেলে বাংলাদেশ বরণ করে নেবে এই দুর্ভাগ্যকে।
অবশ্য সভা বসার আগের দিনই দুবাই পৌঁছাবেন জানালেন বিসিব প্রধান নাজমুল হাসান পাপন। অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। তিনি বলেন, 'গত রাতে এই বিষয়টি নিয়ে আমি ভালোভাবে দেখেছি। ইতোমধ্যে আমরা প্রচারণা শুরু করছি যেন আমাদের পক্ষে মতামত থাকে। শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়নি। পাকিস্তান গত আইসিসির সভায় এই প্রস্তাবের বিরোধিতা করেছে। পরিস্থিতি বুঝেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। অন্য দেশগুলো আমাদের পক্ষে থাকে না বিপক্ষে থাকে, এরপরই বলতে পারব কী হতে যাচ্ছে না হতে যাচ্ছে।'
নাজমুল হাসানের প্রস্তাব, 'সভায় গিয়ে যদি বুঝতে পারি প্রস্তাবে কাজ হবে তাহলে আমরা উপস্থাপন করব। আর যদি আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে রাখে তবে প্রস্তাব দেওয়া না দেওয়া একই কথা। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আমাদের সেটা মেনে নিতে হবে। আর বাদ না পড়লে তো এগিয়ে যাবই।'
বাদ পড়ে গেলেও বাংলাদেশের টেস্ট খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে না জানালেন বোর্ড প্রধান। তবে সেটা প্রতিপক্ষের দয়ার উপর নির্ভর করবে,'টেস্টে আমাদের মর্যাদা থাকবে, কিন্তু এফটিপি অনুযায়ী খেলতে পারব না। তবে অন্য দেশকে আমন্ত্রণ জানানোর পর তারা রাজি হলে খেলা যাবে।'
ঢাকা,২৩জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই