ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি হচ্ছে ফিফা ব্যালন ডি’অর। ফিফার সর্বশেষ সাতটি ব্যালন ডি’অর সময়ের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি ভাগ করে নিয়েছেন।

২০১৫ সালের এই পুরস্কারের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রাথমিক এই তালিকায় স্থান পেয়েছেন বিশ্ব ফুটবলের ৫৯ তারকা।

এবারের ঘোষিত প্রাথমিক ঘোষণায় বেশ কিছু চমক রয়েছে। সর্বশেষ কয়েক বছরের মতো এবারো তালিকায় নাম লিখিয়েছেন সময়ের হালের সেরা তারকা রোনালদো ও মেসি। প্রাথমিক ঘোষণায় নতুন কিছু নাম স্থান পেয়েছে।

সংখ্যার দিক থেকে এবার সেরা পর্যায়ে রয়েছে লা লিগার শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এখানকার মেসি, রোনালদোর পাশাপাশি রয়েছে লুইস সুয়ারেজ এবং গ্যারেথ বেলের মতো তারকারাও।

এই দুই ক্লাবের সর্বোচ্চ সাতজন করে তারকা এই তালিকায় স্থান পেয়েছেন। প্রতিযোগীতামূলক ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়ের নাম রয়েছে। বর্তমান লিগ চ্যাম্পিয়ন চেলসির রয়েছে ৪ জন তারকা খেলোয়াড়ের নাম।

ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন শিবিরের ছয়জন তারকার নাম রয়েছে ফিফার ঘোষিত প্রাথমিক ব্যালন ডি’অর তালিকায়।

তবে বিস্ময়জাগানীয় হচ্ছে দলটির সবচেয়ে অভিজ্ঞ এবং বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের নাম ৫৯ সদস্যের তালিকায় নেই। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ৫ জন খেলোয়াড় এই তালিকায় ঠাই পেয়েছেন।

আন্তর্জাতিক বিভিন্ন দলের কোচ ও অধিনায়কদের দ্বারা নির্বাচিত ৫৯ সদস্যের প্রাথমিক তালিকা ফিফার কাছে পাঠানো হয়েছে।

ব্যালন ডি’অরের জন্য প্রার্থী নির্বাচনে ঐতিহ্যগতভাবে ফ্রান্স ফুটবল সাংবাদিকরাও অবদান রাখেন। বর্তমান তালিকা থেকে পরবর্তীতে ২৩ সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।

এমআর