টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। গ্রুপ ওয়ানের এ ম্যাচটিতে দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হয়েছে দু’দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ১৩.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯১ রান। ব্যাটিংয়ে আছেন ইয়ন মরগান ও জস বাটলার।

ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ অ্যালেক্স হেলসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ওপেনার হেলস ৪ বল খেলে কোন রান না করেই প্যাভিলিওনে ফেরেন। পরে দলীয় ৬৫ রানে জেফরি ভ্যানডারসের বলে আউট হন জো রুট। তিনি আউট হওয়ার আগে ২৪ বলে ৪ চারে ২৫ রান করেন।

এ ম্যাচের আগে শ্রীলঙ্কা নিজেদের শেষ দুই খেলার একটিতে জয় ও একটি পরাজয় দেখেছে। তাই সেমিফাইনালে যেতে হলে এ ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ইংল্যান্ড তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও একটি ম্যাচে হেরেছে। আর এ ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ইয়ন মরগান বাহিনীর।

ইংল্যান্ড একাদশ:

জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট।

শ্রীলঙ্কা একাদশ:

দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্দা সিরিওয়ার্ধনে, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, চামারা কাপুগেদেরা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধাসমান্থ চামিরা, রঙ্গনা হেরাথ, জেফরি ভ্যান্ডারসে।

এমআইএস।