অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচানো টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও আজিঙ্কায় রাহানে। তবুও তৃতীয় দিন শেষে অসিদের প্রথম ইনিংসের চেয়ে ৬৮ রানে পিছিয়ে আছে ভারত।

পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৩০ রান সংগ্রহ করেছিল। জবাবে রোববার তৃতীয় দিন শেষে ৮ উইকেটের বিনিমিয় ভারতের সংগ্রহ ৪৬২ রান।

আগের দিনের ১০৮ রান নিয়ে মাঠে নামে ভারত। হাতে ছিল নয় উইকেট। তবে এদিন রানের খাতায় স্কোর জমা হওয়ার আগেই সাজঘরে ফিরে যান ২৫ রান নিয়ে মাঠে নামা চেতেশ্বর পুজারা। আর ৫৫ রান নিয়ে মাঠে নামা মুরালি বিজয় ৬৮ রানে মাঠ থেকে বিদায় নেন।

এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও আজিঙ্কায় রাহানে। ধীরে ধীরে দুই জনই সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ১৪৭ রান করে রাহানে লিয়নের বলে এলবিডব্লিউর শিকার হলে তাদের ২৬২ রানের জুটি সমাপ্ত হয়। ১৭১ বলে ইনিংসটিতে ২১টি বাউন্ডারি হাঁকান তিনি।

রাহানের পর দ্রুতই রাহুল (৩), ধোনি (১১) ও অশ্বিন (০)। পরে ১৬৯ রান করা বিরাট কোহলি জনসনের বলে হ্যাডিনের তালুবন্দী হন। এই স্কোর গড়তে ২৭২ বলে ১৮টি চার মারেন তিনি। মোহাম্মাদ সামি ৯ রান নিয়ে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষে মাঠ ছেড়েছেন।

অস্ট্রেলিয়ার বোলার রায়ান হ্যারিস চারটি উইকেট পান। এছাড়া দুটি উইকেট নেন নাথান লিয়ন। একটি করে উইকেট পান জনসন ও ওয়াটসন।

জেডআই