বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত। তবে ‘বি’ গ্রুপ থেকে শেষ আটে উঠতে হলে আরো এক পয়েন্ট প্রয়োজন আয়ারল্যান্ডের। আর সে লক্ষ্যেই ভারতীয়দের বিপক্ষে মাঠে নেমেছেন আইরিশরা।
মঙ্গলবার হ্যামিল্টনে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। ইতিমধ্যেই ২০০ রান পেরিয়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৮ উইকেটে ২২৭ রান।
টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। উদ্বোধনী জুটিতে মাত্র ১৫ ওভারে ৮৯ রান সংগ্রহ করে স্টার্লিং বিদায় নেন। রবিচন্দ্রন অশ্বিনের বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়ার আগে ৪২ রান করেন স্টার্লিং। তার ৪১ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কার মার।
এরপর দ্রুতই এড জয়েসের উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ৯২ রানে সুরেশ রায়নার বলে বোল্ড হন জয়েস (২)। তবে তৃতীয় উইকেটে নেইল ও’ব্রায়েনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেওয়া পোর্টারফিল্ড।
দলীয় ১৪৫ রানে মোহিত শর্মার বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন পোর্টারফিল্ড। ৯৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন তিনি। পোর্টারফিল্ড-নেইল ও’ব্রায়েন জুটিতে আসে ৫৩ রান।
এএইচ





