ওয়ানডে-টেস্ট সিরিজ হারের লজ্জার পর টি-টোয়েন্টি সিরিজও হারের পথে টাইগাররা। ইতোমধ্যে প্রথম ম্যাচ হেরে সেই ধাপে অনেকটাই এগিয়েছে মাহমুদুল্লাহর বাহিনীরা। চন্ডিকা হাথুরুসিংহে’র সাবেক এই শিষ্যেদের এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। এ ম্যাচে সাবেক এই শিষ্যদের ২০৯ রানের টার্গেট দিয়েছে হাথুরুসিংহে’র বর্তমান শিষ্যরা

এদিন টসে জিতে গুনাথিলাকা-কুশল মেন্ডিসদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার এ ম্যাচটি শুরু হয়।

ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা ও কুশল মেন্ডিস। তাদের ব্যাটিয়ে ঝড়ে মাত্র ৫.২ বলেই দলীয় অর্ধশতক পূর্ণ করেন তারা। ২৯ বলে ক্যারিয়ারের ২য় ফিফটি তুলে নেন মেন্ডিস। মাত্র ২ রানের জন্য শত রানের জুটি করতে পারেনি তারা। মোস্তাফিজ-নাজমুল-রাহীরা যখন ব্যর্থ, তখন দেরিতে হলেও বল হাতে সফলতা আনেন সৌম্য সরকার। দলীয় ৯৮ রানের ফেরান গুনাথিলাকাকে।

থিসারা পেরেরাও এসে দ্রুত গতিতে স্কোর গড়তে থাকেন। ২য় জুটিতে তারা ৫১ রানের জুটি গড়েন। দলীয় ১৫৯ রানে পেরেরা আবু জায়ের শিকার হোন। পেরেরা ফেরার পর দলীয় ১৬০ রানের নিজের ঝড়ো ইনিংস থামান ওপেনার কুশল মেন্ডিস। মোস্তাফিজের শিকারের হওয়ার আগে করে ৪২ বলে ৭২ রান। পরে উপুল থারাঙ্গা আর দাসুন শানাকা মিলে স্কোরটা ১০৯ রানে দাঁড় করান।

ম্যাচে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টিতে বাদ পড়া টাইগার ওপেনার তামিম ইকবাল ফিরেছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামছেন মোহাম্মদ মিঠুন। অপর দিকে এই ম্যাচে অভিষেক হচ্ছে আবু জায়েদ রাহী ও মেহেদী হাসানের। বাদ পড়েছেন সাব্বির রহমান, আফিফ হোসেন, জাকির হোসেন ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাাহ (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।

এএস