ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে মাঠে বাইরে চলে যান। এরপরে খেলতে পারেননি টেস্ট সিরিজে। চোট থেকে কিছুটা সেরে ওঠায় টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা সাকিবকে। কিন্তু হতাশার কথা, আঙুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না সাকিব। দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না, সেটাও নিয়ে সন্দেহ রয়েছে।
এ বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগেই বুঝতে পেরেছিলাম, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবে না সাকিব। শেষ পর্যন্ত তাই হয়েছে। ওর চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। দ্বিতীয় ম্যাচের আগে আবার পরীক্ষা করে দেখা হবে সে খেলতে পারবে কি না। পুরোপুরি ফিট হলেই সিলেটে দ্বিতীয় ম্যাচ খেলতে পারবে সে।’
সাকিবের অনুপস্থিতিতে টেস্টে সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করের মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিতে কে অধিনায়ক থাকবেন, সেটা এখনো জানা যায়নি। এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ ফেব্রুয়ারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে।
এসএম





