নেইমার যেতে রাজী, বার্সেলোনাকে পুরো ২২২ মিলিয়ন ইউরো পকেটে পুরে দিতে রাজী পিএসজি।উপায়ন্তর নেই, বুধবারই নেইমারকে ক্লাব ছাড়ার অনুমতিপত্র দিয়ে দিয়েছে বার্সা।

সবার কাছে বিদায় নিয়ে দুবাই উড়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ওদিকে নেইমার বিচ্ছেদ মেনে নিয়ে তার ছবি পোস্টার নামিয়ে ফেলেছে কাতালানরা।

শুক্রবারই প্যারিসে পা রাখবেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেরা তারকা। সেখানেই কাগজ কলমে প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে পাঁচ বছরের চুক্তি হবে তাঁর।

প্রতি মৌসুমে নেইমারকে ৩০ মিলিয়ন ইউরো দিতে হবে পিএসজির। এই ট্রান্সফার ডিল সম্পন্ন হলে নেইমারই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

এমএসএন (মেসি, সুয়ারেজ, নেইমার) ত্রয়ীকে আর একসঙ্গে দেখা যাবে না। নেইমারের প্রতি শুভকামনা জানিয়ে তাকে মিস করার কথা জানিয়েছেন টিমমেটটা। লিওনেল মেসি ইন্সটাগ্রামে নেইমারের সঙ্গে তার উল্লেখযোগ্য মুহূর্তগুলো নিয়ে ভিডিও শেয়ার করে লিখেছেন, 'শুভ কামনা বন্ধু, আগামীর পথ চলা সুন্দর হোক।'

নেইমারকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে বার্সেলোনা। কিন্তু এখন বাস্তবতা মেনে নিচ্ছেন স্প্যানিশ ক্লাবটি। ২০১৭-১৮ মৌসুমের ক্যাম্পেইন থেকে নেইমারের ছবি বুধবারের পরই মুছে ফেলে দিয়েছে তারা।

২০১৩ সালের ৩ জুন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা তারকা কাতালানদের হয়ে লা লিগায় গোল করেছেন ৬৮টি, অন্যান্য ম্যাচে করেছেন ৩৫টি।

তাকে ধরা হয় সামনের দিনের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। বার্সেলোনা ছাড়তে চায় না। কিন্তু নেইমার যেতে চান বলে আটকানোর উপায় নেই।
জেড