বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে বাংলাদেশ। ৫৫ বলে ২৯ রান করে অল্প কিছুক্ষণ আগেই এলবি’র ফাঁদে পা দিয়েছেন এনামুল হক। তার আগেই ফিরে গেছেন তামিম ইকবাল। তাঁর সংগ্রহ ছিল ১৯।
উদ্বোধনী জুটিতে ৪৭ রান আসলেও সেটা এসেছে বেশ ধীরগতিতেই। আফগান বোলারদের বিপক্ষে সতর্কতার সঙ্গে শুরুর করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ও তামিম ইকবাল নিজেদের যেভাবে গুটিয়ে রেখেছিলেন, তার প্রভাব যে ইনিংসের বাকী অংশে পড়বে না, সেটা কিন্তু জোর দিয়ে বলা যায় না।
এই মুহূর্তে টসজয়ী বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৬। ২৬ ওভার খেলে ফেলা কোনো দলের জন্য এই স্কোরকে কোনো বিচারেই সুখকর বলা চলে না। অবস্থার বিচারে বাংলাদেশ যে বেশ বিপদেই আছে, সেটা বলে দেওয়াই যায়।
এএইচ





