গত দুই বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে শেষ করেছে জার্মানি। ২০০২ সালে তারা হয়েছিল রানার্স আপ। তবে এবার আর তৃতীয় স্থান অর্জন করে দেশে ফিরতে চান না জার্মানির অধিনায়ক ফিলিপ লাম। শিরোপা জিতেই এবার ব্রাজিল থেকে তারা দেশে ফিরবেন বলে প্রতিপক্ষকে হুমকি দিয়েছন।
এবারের বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিল, স্পেন ও জার্মানিকে শিরোপা জয়ের জন্য হট ফেভারিট মনে করা হচ্ছে। বিশ্বকাপের জন্য ইতিমধ্যে প্রায় সব দেশ প্রাথমিক দল ঘোষণা করেছে। জার্মানির কোচ জোয়াকিম লো ২৭ জনের সদস্য নিয়ে অনুশীলন শুরু করেছেন।
ইতালির আলপসে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না গোলরক্ষক ম্যানুয়েল নায়ার। ইনজুরির কারণে তিনি অনুশীলনে উপস্থিত হতে পারেননি। এছাড়া দলের সব সদস্যই ছিলেন।
জার্মানি সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৯০ সালে। এছাড়া বৈশ্বিক কোন টুর্নামেন্ট জিতেছিল ১৮ বছর আগে। অধিনায়ক ফিলিপ লাম প্রথম দিনের অনুশীলন শেষে বিশ্বকাপ জয়ের লোভ নাকি কিছুতেই সংবরণ করতে পারছেন না তিনি।
লাম বলেন, আমার কাছে স্পষ্ট কথা সেমিফাইনাল থেকে আমরা বিদায় নিতে চাই না। আগের দুই বিশ্বকাপেই আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। এবার আর সেটা করতে চাই না। আমরা এবার লক্ষ্যে পৌঁছাতে চাই। আর আমাদের লক্ষ্য একটাই শিরোপা জয়।
জোয়াকিম লো ২০০৬ সালে জার্মানির দায়িত্ব নেয়ার পর এটি চতুর্থ টুর্নামেন্ট ও দ্বিতীয় বিশ্বকাপ। ২রা জুন তিনি জার্মানির চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করবেন। আর ব্রাজিলের উদ্দেশ্যে দল নিয়ে উড়াল দেবেন ৭ জুন। এর আগে তার দল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ১ লা জুন ক্যামেরুনের বিপক্ষে ও ৬ই জুন আর্মেনিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
জার্মানির চূড়ান্ত দল ঘোষণার আগে এবার নজর থাকবে রিয়াল মাদ্রিদের তারকা সামি খেদিরা ও বর্ষীয়ান মিরোসাভ ক্লোসার ওপর। সামি খেদিরা ইনজুরির কারণে দল থেকে বাদ পড়তে পারেন। আর বয়সের কারণে ৩৫ বছর বয়সী ক্লোসাকে কি করবেন সেটাও এখন দেখার বিষয়।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
কাপ নিয়ে দেশে ফিরতে চায় জার্মানি
গত দুই বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে শেষ করেছে জার্মানি। ২০০২ সালে তারা হয়েছিল রানার্স আপ। তবে এবার আর তৃতীয় স্থান অর্জন করে দেশে ফিরতে চান না জার্মানির অধিনায়ক ফিলিপ লাম। শিরোপা জিতেই এবার ব্রাজিল থেকে তারা দেশে ফিরবেন





