ভোলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, উপজেলা শিক্ষা অফিসার আঃ সত্তার জমাদ্দার।
তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে ১৪টি স্কুল অংশ নিবে। প্রথম দিন ৬টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আগামী ১৬ জুন উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এমকে





