ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ভারত কোনো কারণ না দেখিয়ে পাকিস্তানের মেয়েদের সঙ্গে সিরিজ বাতিল করেছে। যার জেরে পাক বোর্ড আইনের সাহায্য নেবে বলে জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ড বরাবরই দাবি করে আসছিল-পাকিস্তানের সঙ্গে খেলার জন্য দেশটির সরকার অনুমতি দেয়নি।
শাহরিয়ার খান বলেন, আইসিসি ভারতীয় বোর্ডের কাছে সরকারের চিঠি দেখতে চেয়েছিল। কিন্তু বোর্ড কোনো চিঠি দিতে পারেনি।
তিনি আরও বলেন, ২০১৫ থেকে ২০২২ দু’দেশের মধ্যে ছয়টা সিরিজ খেলার কথা ছিল। আমরা শ্রীলংকাতেও আমাদের হোম সিরিজের আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু ভারতীয় বোর্ড জানায়, তারা বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পায়নি।
তার প্রমাণ না দেখাতে পারলে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। ভারতের জন্য আমাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। তার ক্ষতিপূরণও চাইব ওদের থেকে।
মাহমুদ.





