ইংলিশ জায়ান্ট চেলসিকে হারিয়ে ৪০ বছর পর ইউরোপের সেরা ক্লাবের প্রতিযোগিতার ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমি-ফাইনালের স্ট্যামফোর্ড স্টেডিয়ামে স্বাগতিক চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমেওনের অ্যাটলেটিকো।
খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই গোল দেয়ার সুযোগ পায় অ্যাটলেটিকো। কিন্তু কোকের শটটি ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় অ্যাটলেটিকোর। এর মধ্যে খেলার ৩৬ মিনিটে সুযোগ সন্ধানী ফার্নান্দো তোরেস এগিয়ে নেন চেলসিকে। তবে বিরতিতে যাওয়ার এক মিনিট আগেই আদ্রিয়ানোর সহাতায় সমতা ফেরায় অ্যাটলেটিকো মাদ্রিদ। জুয়ানফ্রানের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি (১-১)।
দ্বিতীয়ার্ধটি যেন অ্যাটলেটিকোর পক্ষেই ছিল। গোল পেতে মরিয়া হয়ে যায় অ্যাটলেটিকো। খেলার ৫৯ মিনিটে দিয়েগো কস্তাকে এতোর বিরুদ্ধে অবৈধভাবে বাধা দেয়ায় পেনাল্টির সুযোগ পায় অ্যাটলেটিকো। কস্তার সফল পেনাল্টিতে (২-১) গোলে এগিয়ে যায় মাদ্রিদ। খেলার ৭২ মিনিটে জুয়ানফ্রানের পাস থেকে অ্যাটলেটিকোকে ফাইনাল নিশ্চিত করেন তুরান (৩-১)। শেষ পর্যন্ত আর গোল না হওয়াতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন অ্যাটলেটিকো মাদ্রিদ।
লিসবনে ২৪ মে ফাইনালে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার ৫৮ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০১ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]