করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শেষ পর্যন্ত এশিয়া কাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
গত বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। ২০১৮ সালে শেষবার ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করলেও গত বছর করোনার কারণে পিছিয়ে আনা হয় এই বছরের জুনে।
তবে এ বছরের জুনেও হচ্ছে এশিয়া কাপ। একই সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। ফলে পূর্ণ শক্তির দল পাঠানোর সম্ভবনা নেই বললেই চলে।
এছাড়াও বিসিসিআই দ্বিতীয় সারির দল পাঠানোর চিন্তা করলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় করোনার কারণে এই বছরের এশিয়া কাপ স্থগিত করা হয়েছে বলে জানান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (এসএলসি)। এশিয়া কাপ ইস্যুতে তিনি বলেন,
“দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে এই বছরের জুনে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়।”
করোনাভাইরাসের কারণে এমনিতেই বন্ধ ছিল ক্রিকেট। তার উপর আগামী দুই বছর ঠাসা সূচি রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট দলগুলোর। তবে কী এশিয়া কাপ আয়োজনের সম্ভবনা একবারেই নেই? অ্যাশলে ডি সিলভা জানান, আন্তর্জাতিক দলগুলোর ব্যস্ত সূচির কারণে ২০২৩ বিশ্বকাপের পর এশিয়া কাপ আয়োজন করা হতে পারে।
উল্লেখ্য, ভারত পূর্ণ শক্তির দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ব্যস্ত থাকলেও একই সময়ে স্থগিত হওয়া পিএসএল আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের মাঝপথেই করোনা হানা দেওয়ায় পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেয় পিসিবি।বিডিক্রিকটাইম
এমবি





