দীর্ঘ ১৫ মাস পর ফাইনাল ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। শেনঝেন ওপেনের সেমিফাইনালে হুয়ান মুনাকোকে ২-৬, ৬-৩, ৬-০ সেটে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছেন তিনি।
প্রথম সেটে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে সমতায় ফেরেন ২৭ বছর বয়সী স্কটিশ তারকা। আর শেষ সেটটিতে একক প্রভাব বিস্তার করে আর্জেন্টিনার টেডিনস তারকাকে হারিয়ে শিরোপার দরজায় পা রেখেছেন তিনি।
চীনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টমি রোব্রেদোর মুখোমুখি হবেন মারে। রোববার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্যান্টিয়াগো গিরালদো ৬-১, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন টমি।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





