বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে প্রথম দিনেই সেঞ্চুরি করেছেন ভারতের উদ্বোধনী জুটির ব্যাটসম্যান শেখর ধাওয়ান। তার ব্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সফরকারীরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন মুরালি বিজয় ৬৪ ও শেখর ধাওয়ান ১‌০২।

এদিন ব্যাট হাতে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকে ধাওয়ান। মাঝে বৃষ্টি বাধায় খেলা বন্ধ থাকলেও ফের মাঠে নেমে একই স্টাইলে ব্যাট করতে থাকেন ধাওয়ান। এতে ১০১ বলে ১৬টি বাউন্ডারিতে ১০২ রান সংগ্রহ করেন তিনি।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

জেডআই