বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং আর বি গ্রুপের পৃষ্ঠপোষকতায় রোববার থেকে শুরু হচ্ছে ’ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিজয় দিবস আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’।
দু'দিনব্যাপী এই আসরের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হবে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১২০ জন রেটেড ও নন রেটেড খেলোয়াড় এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগড়িতে মোট ৫০ হাজার টাকার প্রাইজমানি রয়েছে।
টুর্নামেন্ট উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য জানান আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফ. এম. ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ সৈয়দ শাহাবউদ্দিন শামীম ও মো: জাহাঙ্গীর ইসলাম, সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, যুন্ম সম্পাদক মোরসালিন আহমেদ এবং দুই কার্যনিবাহী সদস্য লায়ন মো: মজিবুর রহমান হাওলাদার ও বাহারউদ্দিন বাহার।
জেডআই





