দীর্ঘ দুই মৌসুম পর আবার একসঙ্গে মাঠে নামছে হকির তিন বড় দল আবাহনী, মোহামেডান ও ঊষা। সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ক্লাব কাপ হকি। তিন দলের সঙ্গে ভালো বিদেশি খেলোয়াড় নিয়ে চমক দেখাতে প্রস্তুত মেরিনার্সও।

এছাড়া ১২ দলের মধ্যে আজাদ, রেলওয়ে ও পুলিশ খেলছে না ঢাকা প্রিমিয়ার হকির ওয়ার্ম-আপ টুর্নামেন্ট হিসেবে বিবেচিত প্রতিযোগিতাটি। টুর্নামেন্টের স্পনসর হিসেবে থাকছে মার্সেল।

এদিকে বুধবার রাতে হকি ফেডারেশনের গভর্নিং বডির এক সভায় মৃত্যুর কারণে শূন্য হওয়া দুটি সহ-সভাপতির পূরণ করা হয়েছে। দুই সহ-সভাপতি ইব্রাহিম সাবের ও মির্জা ফরিদ আহমেদ মিলুর মৃত্যুতে নতুন যে দুজনকে নেওয়া হয়েছে তারা হলেন মোহামেডানের হকি কমিটির

সভাপতি শফিউল্লাহ আল মুনীর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।

এআই