দীর্ঘ দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে খেলতে মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ গত আসরের রানার্স-আপ নেদারল্যান্ডস। দুই দলের এই লড়াইয়ে ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় সাও পাওলোর মাঠে শুরু হয়। শুরু থেকেই আক্রমণ চালিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। বিরতির আগে ১৩টি মারাত্মক আক্রমণ চালায় মেসিরা। বিপরীতে ৮ বার হামলা চালায় নেদারল্যান্ডস। এর মধ্যে মেসিদের গোলপ্রচেষ্টা ছিল ৩টি। আর ডাচদের প্রচেষ্টা ছিল একটি। ৫৩ ভাগ দখলে নিয়েও এগিয়ে ছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

তবে দ্বিতীয়ার্ধে অনেকটা উজ্জীবিত হয় নেদারল্যান্ডস। সমান তালে আক্রমণ করতে থাকে তারা। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চললেও সোনার হরিণ গোলের দেখা মেলেনি।

৭৫ মিনিটে এক দুর্দান্ত সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি গঞ্জালো হিগুয়াইন। ৯০+১ মিনিটে স্বপ্ন ভঙ্গে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আকাশী জার্সিধারী দলটি। দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন নেদারল্যান্ডসের আর্জেন রোবেন। কিন্তু মাসচেরানোর অসাধারণ প্রচেষ্টা বেঁচে যায় আর্জেন্টিনা।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই