বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম আগামী সোমবারের মধ্যে ঘোষণা করে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার বিসিবি সভা শেষে এ তথ্য জানান তিনি।
আপাতত দুই জন কোচের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত করেছে বিসিবি। চুক্তির কিছু শর্ত নিয়ে তাদের সঙ্গে এখন আলোচনা চলছে।
এ বিষয় বিসিবির সভাপতি নাজমুল হাসান জানান, এই দুজনের একজন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। বাকি একজনের নাম না বললেও নাজমুল জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ান। ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার সেই কোচ সম্ভবত মাইকেল বেভান।
নাজমুল বলেন, "আমরা চাচ্ছি, যত দ্রুত সম্ভব কোচ নিয়ে আসতে। ভারতের বাংলাদেশ সফরের আগেই তাদের দায়িত্ব দিতে চাই। তাই দুজনের মধ্যে যিনি আগে আসতে পারবেন, তাকেই আমরা নিয়োগ দেব। আর একেবারেই না পারলে আপাতত দেশের কারো ওপর দায়িত্ব দেয়া হবে। তবে বিশ্বকাপের আগে এ দুজনের একজনকেই আমরা কোচ করে আনব।"
শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। শ্রীলঙ্কার হয়ে তিনি ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন।
হাথুরুসিংহে ছাড়া বিসিবির আর যে একজন কোচের সঙ্গে কথা হয়েছে তিনি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান বেভান। বিসিবি সূত্রে জানা গিয়েছিল, ২০১৫ বিশ্বকাপের আগে বেভান কিছুদিনের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হয়ে আসতে পারেন।
এর আগে শেন জার্গেনসেনের পদত্যাগের পর একটি কোচ নিয়োগ কমিটি গঠন করে বিসিবি। তারাই এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোচ সন্ধান করেছেন।
ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
সোমবারের মধ্যে ঘোষণা হবে নতুন কোচের নাম
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম আগামী সোমবারের মধ্যে ঘোষণা করে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার বিসিবি





