বিশ্বকাপে যদি প্রোটিয়ারা শিরোপা জিততে পারে তাহলে উইকেট না পেলেও আমি খুশি। কারণ উইকেটের চাইতে শিরোপার স্বাদ আমার কাছে অনেক বেশি। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন এমন অনুভূতির কথাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘এবিডি ভিলিয়ার্সকে, হাশিম আমলাকে যদি অসাধারণ ব্যাটিং করতে দেখি, যদি দেখি ভ্যারন ফিল্যান্ডার দারুণ ব্যাটিং করছেন তাহলে আমি খুশি হব। আরো যদি দেখতে পারি মরনে মরকেল একটির পর আরেকটি উইকেট তুলে নিচ্ছে, আমি আনন্দিত হব।’

স্টেইন আরো বলেন, ‘তাদের ভাল পারফর্ম আমাকে অনুপ্রানিত করে। আমি তাদের থেকে ভাল হতে চাইনা। আমি শুধু চাই বিশ্বকাপের শিরোপা জয়ী দলের সদস্য হতে। যদি আমি কোনো উইকেট না পেয়ে থাকি, তারপরও আমি খুশি থাকব।’

৩২ বছর বয়সী স্টেইন প্রোটিয়াদের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন ৮৭টি। ১৩৫টি উইকেট পাওয়া স্টেইন তিনবার পাঁচ উইকেট পেয়েছেন। ওয়ানডেতে ওভার প্রতি তার বোলিং রান রেট ৪.৮২।

জেইউ