নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটিকে ইতিহাসে স্বরণীয় করে রাখতে চান মেসি। ২৪ বছর পর বিশ্বকাপ সেমিফাইনালে সুযোগ পাওয়া আর্জেন্টিনা দলের সাপোর্টারদের উদ্দেশ্যে এই প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নিজের ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে মেসি লিখেছেন, আগামীকাল আর্জেন্টিনার ফুটবলের জন্য একটি ঐতিহাসিক দিন হবে আশা করি। আমরা এর অংশ হতে সামনের দিকে তাকিয়ে আছি।

অবশ্য অতীতের রেকর্ড আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। এর আগে বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল মোট ৪ বার। এর মধ্যে দুইবার আর্জেন্টিনা এবং একবার নেদারল্যান্ডস জয় পেয়েছিল। বাকী এক ম্যাচ গোলশূন্য ড্র হয়।

ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ