পাঁচ মিনিটেই তিন গোল করেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। খেলার ২৯, ৩১ ও ৩৪ মিনিটে পর পর তিনটি গোল করেছে তারা। তবুও বড় ব্যবধানে জয় পায়নি দলটি। তবে হারতেও হয়নি। বুন্দেসলিগায় হোফেনহেইমের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।
শনিবার নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ডর্টমুন্ড। সফরকারী দলের রবার্তো প্রিমিনোর গোলে খেলার পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে তারা।
এগিয়ে চলা শুরু করলেও এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি হোফেনহেইম। ২৯ মিনিটে তাদের গোলটি শোধ করে দেন ডর্টমুন্ডের কেবিন গ্রোকরিউটস। দেখতে না দেখতেই আরো দুই গোল। ৩১ মিনিটে হেনরিক খাইতেরিয়ানের গোলের পর ৩৪ মিনিটে গোল করেন লুকাস পিজাজ্জেক।
বিরতির আগে ৩-১ গোলে পিছিয়ে থাকা হোফেনহেইমের খেলোয়াড়রা হাল ছেড়ে দেয়নি। ৬৬ মিনেটে নিকলাস সুলে দলের দ্বিতীয় গোলটি করেন। কিন্তু আর এগুতে পারেননি। ফলে মাত্র ১ গোলের জন্য হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এদিকে এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট অর্জন করেছে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। এদিকে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শালকে-০৪।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
পাঁচ মিনিটে তিন গোল ডর্টমুন্ডের
পাঁচ মিনিটেই তিন গোল করেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। খেলার ২৯, ৩১ ও ৩৪ মিনিটে পর পর তিনটি গোল করেছে তারা। তবুও বড় ব্যবধানে জয় পায়নি দলটি। তবে হারতেও হয়নি।





