বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন অ্যারোন ফিঞ্চ (১১) ও স্টিভ স্মিথ (৩০)।

ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে উমেশ যাদবের প্রথম বলে বিরাট কোহলির তালুবন্দী হন ডেভিড ওয়ার্নার। ৭ বলে মাত্র ১২ রান করেই বিদায় নিলেন তিনি।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে শুরুতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

জেডআই