আগামী বছরের জানুয়ারি মাসের ১১ তারিখে ফিফার সদর দপ্তর জুরিখে চলতি বছরের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ফিফা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত বছর ফিফার বিশ্বসেরা এই পুরস্কার জয় করেছিলেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এবার বার্সেলোনার হয়ে অসাধারণ একটি মৌসুম কাটানো রোনালদোর পুরনো প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আবারো তার হারানো গৌরবটি ফিরে পাবার আশা করছেন।
এই অনুষ্ঠানে বিশ্বসেরা মহিলা ফুটবলারের নামও ঘোষণা করা হবে। এছাড়া পুরুষ ও মহিলা ফুটবলে সেরা কোচ এবং বর্ষসেরা গোলের জন্য পুসকাস এ্যাওয়ার্ড বিজয়ীর নামও ঘোষিত হবে।
জেডআই





