জার্মানির বুন্দেসলিগার ৫২ বছরের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন করিম বেলারাবি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার লেভারকুজেনের ২-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করতে মাত্র ৯ সেকেন্ড সময় নেন এই উইঙ্গার।

নিবার ডর্টমুন্ডের মাঠে রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর পরই দুই সতীর্থের পা ঘুরে বল পান বেল্লারাবি। দর্শক-সমর্থকরা নড়চেড় বসার আগেই তিনি বল পৌঁছে দেন ডর্টমুন্ডের জালে।
জার্মানির বুন্দেসলিগায় এর আগের দ্রুততম গোলটির রেকর্ড ১১ সেকেন্ডের।

অসাধারণ এই রেকর্ডটি লেভারকুজেনের হওয়ায় খুশি ক্লাবটির ক্রীড়া পরিচালক রুডি ফোয়েলার। "আমি সত্যিই তাকে (বেলারাবি) নিয়ে খুশি। রেকর্ডটি তার জন্য দারুণ।"

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই