আ-ট মাস! সময়ের হিসাবে খুব বেশি হয়তো নয়। কিন্তু নামটা বিরাট কোহলি বলেই সময়ে দৈর্ঘ্য বড়ই মনে হবে। সেই ফেব্রুয়ারিতে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। সেঞ্চুরির দেখা নেই আট মাস।
১৩ ইনিংসের পর অবশেষে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দেখা পেলেন ২৩তম ওয়ানডে সেঞ্চুরির।
এমআর





