মৌসুম পূর্ব লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেল গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সেলোনা।
শনিবার ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের লড়াইয়ে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে কোচ লুইস ভন গলের শিষ্যরা। সেই সঙ্গে মৌসুম শুরু হওয়ার আগে তিনটি জয়ের স্বাদ পেল তারা।
খেলার ৮ মিনিটে ওয়েন রুনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৬৫ মিনিটে লিডকে ডাবলে নিয়ে যান জেসে লিনগার্ড। ৯০ মিনিটে রাফিনহা একটি গোল শোধ করতে পারলেও খেলা শেষ হওয়ার আগে জানুজা আরো এক গোল করেন।
জেডআই





