জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো ক্রিকেট বিশ্বে 'দাদাগিরি' করতে সব ধরনের ফন্দি এটেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আইসিসির পুন:সংস্কার প্রস্তাব অনুযায়ী পুরো ক্রিকেট নিয়ন্ত্রণ করবে তারাই। এতে টেস্ট র্যাঙ্কিয়ে সবচেয়ে নিচে থাকা বাংলাদেশ হবে বেশি ক্ষতিগ্রস্ত। তাই এই প্রস্তাবের বিপক্ষে বাংলাদেশ ভোট দিবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার এই তথ্য জানানোর আগে বৃহস্পতিবার আইসিসি পুন:সংস্করণ বিষয়ে বাংলাদেশের ভুমিকা কি হবে সেটা নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি। আলোচনা সভায় আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ না জানিয়ে দুবাইয়ে গিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিল বিসিবি।
খসড়া প্রস্তাবটি ফাঁস হওয়ার পর থেকে এর তীব্র বিরোধিতার করে আসছে টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা। তারা এটাকে আইসিসি আইনের চরম লঙ্ঘন বলে অবিহিত করেছে। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজও প্রস্তাবটির বিপক্ষে রয়েছে। তবে তিন দাদার সঙ্গে তাল মিলিয়েছে অস্ট্রেলিয়ার পাশের দেশ নিউজিল্যান্ড।
আগামী ২৮-৩০ জানুয়ারি দুবাইয়ে আইসিসির নির্বাহী কমিটির সভা বসবে। সেখানে এই তিন দাদার সঙ্গে বাংলাদেশসহ অন্য দেশের বোর্ড কর্মকর্তারাও থাকবে। প্রস্তাবটি পাস হতে কমপক্ষে সাতটি দেশের ভোট লাগবে।
ঢাকা,২৫জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
তিন 'দাদা'র বিপক্ষে যাবে বাংলাদেশ: বিসিবি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো ক্রিকেট বিশ্বে 'দাদাগিরি' করতে সব ধরনের ফন্দি এটেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আইসিসির পুন:সংস্কার প্রস্তাব অনুযায়ী পুরো ক্রিকেট নিয়ন্ত্রণ করবে তারাই। এতে টেস্ট র্যাঙ্কিয়ে সবচেয়ে নিচে থাকা বাংলাদেশ হবে বেশি ক্ষতিগ্রস্ত। তাই এই প্রস্তাবের বিপক্ষে





