বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার বাসা থেকে রিকশায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রিকশা থেকে রাস্তায় পড়ে যান মাশরাফি। এতে তিনি দুই হাতে চোট পেয়েছেন।
সাংবাদিকদের কাছে মাশরাফি নিজেই এ দুর্ঘটনার কথা জানিয়েছেন।
ভারত সিরিজের আগে মাশরাফির চোট সবার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তার চোট কতটা মারাত্মক তা এখন পর্যন্ত জানা যায়নি।
জেডআই





