বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ সদস্যদের মধ্যে সোহার্দ্য-সাম্প্রীতি জোরদার করতে বিএসএফের ১৬ সদস্যের একটি কাবাডি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।
সোমবার(০৯ মে) সকাল সাড়ে ১১ টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আগামী ১২ মে ঢাকা পিলখানায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিএসএফ দলনেতা কর্ণেল দিনেশ পাল সিং জানান, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে এই প্রীতি কাবাডি ম্যাচ সোহার্দ্য ও সম্প্রতি জোরদার করতে বড় ভুমিকা রাখবে বলে জানান তিনি।
বেনাপোল ২৬ (বিজিবি) লেফটেন্যান্ট কর্ণেল জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী ১৩ মে খেলা শেষে পূনরায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরবে প্রতিনিধি দলটি ।
এআই





