টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর অঘোষিত ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ১৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে পাকিস্তান
এর আগে টসে জিতে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিকে রানের গতি মন্থর থাকলেও শেষ ৫ ওভারে রানের পাহাড় গড়েন ব্রাভো ৪৬ (২৬) ও সামি ৪২ (২০)।
প্রথম জুটিতে গেইল ৫ (১০) ও স্মিথ ৮ (১৭) ভালো করতে না পারলেও সাইমন ৩১ (৩৪) এবং স্যামুয়েল ২০ (২৯) খেলার হাল ধরে। পরে দলটিকে প্রতিযোগিতা করার মতো রানে পৌঁছে দেয় ব্রাভো ও সামি।
পাকিস্তানের পক্ষে সোহেল তানভীর, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও জুলফিকার বাবর একটি করে উইকেট পান। এছাড়া ব্রাভো কামরান আকমলের হাতে এবং সাইমন ওমর গুলের হাতে রান আউট হয়ে ফিরে যান।
আজকের ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে খেলবে। আর হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শরু হয়েছে।
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
পাকিস্তানের শোচনীয় পরাজয়, সেমিতে ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর অঘোষিত ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ১৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে পাকিস্তানএর আগে টসে জিতে ২০ ওভার শেষে
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।
















