আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার দৌড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের তরুণরা। তবে নবম হওয়ার দৌড়ে ফাইনালের পথে এগিয়ে যাচ্ছেন তারা।
বাংলাদেশের দেয়া ২৬৬ রানের জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান সংগ্রহ করেছে। ২৭ রান করা ম্যালকম লেকের সঙ্গে ৭ রান নিয়ে ক্রিজে আছেন লুক জুঙ্গি।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি জিম্বাবুয়ের। উদ্বোধনী জুটিতে তিনাশে কামুনহুকামবি ও চার্লস কুনজি ৪৭ রান সংগ্রহ করেন। ১৩ রান করা তিনাশের মাঠ আউট হওয়ার পর দলের রানের খাতায় আর কোনো রান জমা হওয়ার আগেই মাঠ থেকে বিদায় নেন কুনজি। এরপর ৬৫ রানের মধ্যেই হারায় আরো তিন উইকেট।
মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসাইন। এছাড়া ওপেনিং জুটির সাদমান ইসলাম ও জয়রাজ শেখ করেন ৩৪ ও ৫৮ রান। ভালো স্কোর করেছেন ওয়ানডাউনে নামা লিটন দাস। ৪২ বলে ৪৭ রান করে আউট হয়েছেন তিনি।
খেলা
ফাইনালের পথে বাংলাদেশ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার দৌড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের তরুণরা। তবে নবম হওয়ার দৌড়ে ফাইনালের পথে এগিয়ে যাচ্ছেন তারা।





